মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পুলিশের এএসআই গুলিবিদ্ধ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর ছোড়া গুলিতে আহত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম মো. উজ্জ্বল। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকার একটি বাসায় অভিযানকালে এ ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকার ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসায় থাকা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তার ছোড়া গুলিতে পুলিশের এএসআই উজ্জ্বল গুলিবিদ্ধ হন।

তিনি জানান, পরে পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ী ইব্রাহিম গুলিবিদ্ধ হন। তখন তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আর ঘটনার সময় অন্যরা পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আহত এএসআই উজ্জ্বলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে অস্ত্রোপাচার করার প্রস্তুতি চলছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আব্দুল লতিফও বিষয়টি নিশ্চিত করছেন।তিনি জানান, মোহাম্মদপুরের একটি বাসায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে উজ্জ্বল নামের এক এএসআই আহত হয়েছেন।এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.