বিনামূল্যে চিকিৎসা পেলেন সুবিধাবঞ্চিতরা

রাজধানীর মোহাম্মাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ জন দরিদ্র সাধারণ এবং চিকিৎসা সুবিধাবঞ্চিত রোগী বিভিন্ন বিভাগে বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর জেনেভা ক্যাম্পে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত বিহারীদের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বেসরকারি সংস্থা ‘ওব্যাট হেল্পার্স’ ও এইচএমবিডি। এসময় বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফ্রিতে ওষুধ প্রদান ও করোনাসহ বিভিন্ন রোগের টেস্টের জন্য আর্থিক সহযোগীতাও প্রদান এ সংস্থাগুলো।

স্বাস্থ্য সেবাগুলো প্রতিটি বিহারি ক্যাম্প ও বস্তিগুলোতে নিয়মিত বসানো হবে জানিয়ে ওব্যাট হেল্পার্সের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ বলেন, ক্যাম্প বস্তিগুলোতে অর্থের অভাবে বহু মানুষ চিকিৎসা নিতে পারছেন না। তারা যেনো নিয়মিত চিকিৎসা সেবা পেতে পারে এজন্যই আমাদের এই আয়োজন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.