কৃতীর ভক্তদের জন্য দুঃসংবাদ

কোভিড-১৯ মহামারী একের পর এক থাবা বসাচ্ছে বলিউডে। বরুণ ধাওয়ান-নীতু কাপুরের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কৃতী শ্যানন। তিনি এখন কোয়ারেন্টিনে রয়েছেন। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন কৃতী নিজেই।

জিনিউজের খবরে বলা হয়েছে, অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে চণ্ডীগড়ে শুটিং করছিলেন কৃতী। সেখান থেকে ফেরার পর পরই তিনি করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে।

কৃতী টুইটে লিখেছেন– তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে পুরোপুরি সুস্থ আছেন। তার ভক্তদের আতঙ্কের কিছু নেই। চিকিৎসকদের পরামর্শে কোয়ারেন্টিন শুরু করেছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে কৃতী একটি স্ট্যাটাসে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, ‘আমার কাজ শেষ হলো। বিদায় চণ্ডীগড়। বাড়ি ফিরছি। খুব ভালো লাগছে।’

জানা গেছে, কৃতী বর্তমানে ‘মিমি’ নামের একটি সিনেমায় কাজ করছেন। এটি ২০১১ সালে মুক্তি পাওয়া একটি মারাঠি সিনেমার রিমেক। ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। নতুন করে এ সিনেমা পরিচালনা করছেন লক্ষণ উতেকর।

এদিকে কৃতীর ভক্তদের জন্য বড় খবর হচ্ছে– প্রভাস ও সাইফ আলী খান অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করবেন কৃতী স্যানন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.