করোনায় আরো ৩০ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৫০৯ জনে। এছাড়া শনাক্ত হয়েছে আরো এক হাজার ১৮১ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো পাঁচ লাখ ১১ হাজার ২৬১ জন।

মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন এক হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

এর আগে সোমবার দেশে আরো ৯৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২৭ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.