আজ দেশব্যাপী কালো পতাকা উত্তোলন করবে বিএনপি

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে আজ সোমবার (২১ ডিসেম্বর) দেশব্যাপী জেলা ও মহানগরে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করবে বিএনপির নেতাকর্মীরা।

গত ১৪ ডিসেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

কর্মসূচিটি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

অবিলম্বে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.