সাকিব ইস্যুতে যা বললেন কঙ্গনা

বিদেশ থেকে দেশে এসে স্বাস্থ্যবিধি না মেনে দোকান উদ্বোধন, ভক্তের মোবাইল ছুড়ে ফেলা এবং ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে কালীপূজায় উপস্থিতি-সব কিছুতেই যেন খলনায়কের ভূমিকায় বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান।

কালীপূজায় তার উপস্থিতি নিয়ে সমালোচনা পৌঁছায় চরমে। এমন কি সাকিবকে খুনের হুমকিও দেন একজন। এরপর ১৬ নভেম্বর সাকিব লাইভে এসে বিষয়টি খোলাসা করেন। ভক্তদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশও করেন এই অলরাউন্ডার। তার দুঃখ প্রকাশ নিয়েও হয়েছে সমালোচনা।

এবার সাকিব ইস্যুতে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। গতকাল বুধবার কঙ্গনা তার টুইটে দেশবাসীর কাছে সাকিবের মাফ চাওয়ার খবরটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কেন মন্দিরকে এত ভয় পাও সাকিব? এর পেছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? আমি তো সারা জীবন মসজিদে বসে থাকলেও, আমার মন থেকে কেউ “রাম” শব্দটি মুছে ফেলতে পারবে না।’

তিনি আরও লিখেছেন, ‘নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দুদের অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করেছে? নিজেকে প্রশ্ন করো।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.