মাধ্যমিক পর্যায়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে নির্দেশনা বুধবার

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আসতে পারে আগামীকাল বুধবার। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আগামীকাল দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে নিদের্শনা দেবেন।

প্রতি বছর ১ম শ্রেণির ভর্তি লটারিতে ও ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পরীক্ষার মাধ্য ভর্তি করা হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছর ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে তা এখনো নির্ধারিত হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.