পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সাভারে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্য বরকত উল্লাহকে দেখে থানায় খবর দেয় প্রতিবেশীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিসৎকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, সকালে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্য বরকত উল্লাহর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বরকত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ বরকত উল্লাহর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই পুলিশ সদস্য খাগড়াছড়ি পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ আরও বলছে, কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস আই হামিদ বলেন, ‘কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ উল্লেখ্য, গত তিন দিনে সাভারের হেমায়েতপুর, আমিনবাজারসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এভাবে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.