১০ নভেম্বর থেকে ৬৪ জেলায় ই-পাসপোর্ট

দেশের ৬৪ জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম আগামী ১০ নভেম্বর থেকে চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদফতর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক ‍টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ অংশ নেন।

বর্তমানে ৪৭টি জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।  আর করোনা ভাইরাসের মধ্যেও ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.