‘সর্বকালের সেরা’ বন্ড স্যার শন কনারি আর নেই

জেমস বন্ড অভিনেতা স্যার শন কনারি আর নেই। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রেডিও টাইমস-এর পাঠক এবং দর্শকদের ভোটে সর্বকালের সেরা বন্ড নির্বাচিত হয়েছিলেন।

পরিবারের বরাত দিয়ে শনিবার দুপুর ১টার দিকে (লন্ডন স্থানীয় সময়) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রথমে কনারির মৃত্যুর খবর জানায়। তবে এ অভিনেতার মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

ষাটের দশকের সেই প্রথম জেমস বন্ড ১৯৭১ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন। কিংবদন্তি এই অভিনেতা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন্ডিয়ানা জোনস এবং ‘দ্য রকের’ মতো ছবিতেও অভিনয় করেছেন।

‘দ্য আনটাচেবল’-এ আইরিশ পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য কনারি ১৯৮৮ সালে অস্কার পান। বছর বিশেক আগে রানির কাছ থেকে নাইট উপাধি পান। গত আগস্টে তিনি ৯০তম জন্মদিন উদযাপন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.