রংপুরে নাগরিক ঐক্যের সভায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ভার্চুয়াল বক্তব্য দিতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মোফাখখারুল ইসলাম নবাব , তিনি শুদ্ধস্বর ডটকমকে বলেন আজকের সভায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কোন ভার্চুয়াল বক্তব্য রাখাতে পারবেন না বলে আমাদের জানিয়ে দেয় পুলিশ , তারা আমাদের সভা সংক্ষিপ্ত করারও নির্দেশ দেয় যা সম্পূর্ণ অগনতান্ত্রিক বলে উল্লেখ করেন জনাব নবাব । তারপরও
“নাগরিক ঐক্য”রংপুর জেলা শাখার আহবানে বেলা ১১.৩০ টায় রংপুর প্রেসক্লাব সংলগ্ন”সুমি কমিউনিটি হল রুমে” যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসাবে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য এবং সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার , কেন্দ্রীয় সদস্য ও সাবেক রাষ্ট্রদূত জনাব সাকিব আলী , ডা. জাহেদ উর রহমান ,মোফাখখারুল ইসলাম নবাব,রংপুর জেলা নেতা রহমতুল্লাহ,মাহি আজাদ সহ স্হানীয় নেতৃবৃন্দ ।

সভাপতিত্ব করেন সমাবেশ প্রস্তুুতি পরিষদের আহবায়ক ও রংপুর জেলা শাখার সদস্য সচিব জনাব মুন্সি মুজিব।আলোচকবৃন্দ গনবিরোধী এ সরকামরের অপরাজনীতি, অপশাসন,বিনা বিচারে মানুষ খুন, দমন-পীড়নের বিরুদ্ধে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন জোরদারের জন্য সকলকে ঐক্যবদ্ধ ও আহবান জানানো হয়। এদিকে নাগরিক ঐক্যের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , মুন্সিগঞ্জ , রংপুর এনং ঢাকার আশুলিয়াতে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য প্রদান এবং অংশ গ্রহনে পুলিশী বাধার প্রতিবাদে আগামীকাল রবিবার ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে , দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ।
শুদ্ধস্বর/আইপি
।

