নুরুর বিরুদ্ধে ধর্ষণের মামলায় ২ জন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ধর্ষণের মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন।

এসময় তিনি বলেন ছাত্রী নির্যাতনের ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমান পাওয়ায় সাইফুল ও নাজমুল নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশ তাদের গতরাতে লালবাগ ও মগবাজার এলাকা থেকে আটক করেন। প্রয়োজনে এই ঘটনায় সকলকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

এদিকে পল্লবীর ধর্ষণের ঘটনায় আসামিদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওয়ালিদ হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.