ধর্ষণ মামলায় চার্জ গঠনের এক সপ্তাহে বিচার শেষ, আজ রায়

বাগেরহাটে একটি ধর্ষণ মামলায় চার্জ গঠনের এক সপ্তাহের মধ্যে বিচার কার্য শেষ হয়েছে। আজ এ মামলায় রায় ঘোষণার কথা রয়েছে। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় ঘোষণার করবেন।

মোংলা উপজেলায় আশ্রয়ন প্রকল্প এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের এই মামলায় চার্জ গঠন হয় ১২ অক্টোবর। আর রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

এই মামলার আসামি আব্দুল মান্নান সরদার মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয়ন প্রকল্প এলাকার প্রয়াত আহম্মদ সরদারের ছেলে। গত ৩ অক্টোবর বিকালে প্রতিবেশী আব্দুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ওইদিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার এসআই বিশ্বজিত মুখার্জ্জী ১১েই অক্টোবর আদালতে চার্জশিট দেন।।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.