ট্রাক চাপায় ছেলের মৃত্যু, গুরুতর আহত বাবা হাসপাতালে

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু এবং তার বাবা আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে মহাসড়কের বটতৈল মোড়ের এ দুর্ঘটনায় গুরুতর আহত ওই বাবার জ্ঞান ফেরেনি। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত মেহেদী হাসান শান্ত (২৫) এবং আহত তার বাবা শরিফ উদ্দিন (৫৫)। তারা কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ট্রাক চাপায় দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান শান্ত নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত নিহতের বাবা শরিফ উদ্দিন ‘আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন’ রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুঘর্টনায় হতাহত বাবা ও ছেলে তাদের বাড়ি থেকে মটরসাইকেলে করে তাদের কর্মস্থল বটতৈল এলাকার পোল্ট্রি ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে যাচ্ছিলেন। তারা ওই প্রতিষ্ঠানের শ্রমিক।

ওই কারখানার মাত্র কয়েকশ’ মিটার দূরে বটতৈল মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদী মারা যান। স্থানীয়রা গুরুতর আহত শরিফ উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.