ঝরেপড়া রোধে স্কুলে ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৫ অক্টোবরে) গণভবন থেকে ভাচুর্য়ালভাবে শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি শিশুর পুষ্টি চাহিদা পূরণের দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। খাদ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং স্কুলে ঝড়েপড়া বন্ধে ফিডিংয়ের ব্যবস্থা করেছি। যাতে তারা স্কুলে থাকে।’
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিও নজর দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের চিকিৎসা, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা এবং এমনকি যারা চোখে দেখতে পারে না তাদের জন্য ব্রেইল বই দিচ্ছি। প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা বিনামূল্যে বই দিচ্ছি।’
বিস্তারিত আসছে…

