এমসি কলেজের ঘটনা খুবই দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় ড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের ছাড় দেয়া হবে না। যা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা হওয়া উচিত না। বিষয়টি নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় সিলেট থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে ও সিনিয়র সচিব মহিবুল হকের পরিচালনায় ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সেখানে সিলেটবাসীর উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অপেক্ষা করেন, সিলেটের আরও উন্নয়ন হবে। রেলওয়েতেও অভূতপূর্ব উন্নয়ন হবে। নতুন নতুন কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে, আওয়ামী লীগ থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে।888888888

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.