‘মুভি মাফিয়ারা আমায় শেষ করে দিলেও সেখান থেকেই শুরু হবে আমার’

আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন বলিউডের কুইনখ্যাত নায়িকা কঙ্গনা রানাওয়াত। সোমবার একের পর এক টুইট করে মহারাষ্ট্র, মুম্বাই পুলিশ এবং বিএমসির বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। এবার ‘মুফি মাফিয়া’ মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন কঙ্গনা।

তিনি বলেন, ‘মুভি মাফিয়ারা হয়তো বর্তমানে নিজেদের ক্ষমতাশালী বন্ধুদের সাহায্যে আমার মুখ ভেঙে দিতে পারে। ভেঙে দিতে পারে আমার বাড়িঘর। এতে হয়তো তারা সামান্য কিছুক্ষণ খুশি হতে পারে। কিন্তু শেষ থেকেই আবার নতুন করে শুরু হবে আমার। আমি আরও শক্তিশালী হয়ে উঠব।’

সোমবার কঙ্গনা দাবি করেন, বিএমসির বেশ কয়েকজন কর্মী তার মুম্বাইয়ের অফিসে ঢুকে ভাঙচুর শুরু করেন। এমনকি, বিএমসি অফিসিয়ালদের ভিডিও তৈরি করে, তা শেয়ারও করেন কঙ্গনা। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়ে যায়।
এরপরই সোমবার রাতে কঙ্গনার মানালির বাড়িতে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা মোতায়েন করে হিমাচল প্রদেশ সরকার। অভিনেত্রীর বাড়ির সামনে মোতায়েন করা হয় সিআরপিএপ-এর স্পেশাল টিম।

প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব কঙ্গনা। বলিউডের মাদকচক্র, সিনেমার মাফিয়া চক্রসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.