‘কোন দেশই বলতে পারবে না করোনা শেষ হয়েছে’

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ শেষ হয়েছে কোনো দেশই এমনটা বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস। তাই তিনি সংক্রমণ ঠেকাতে আগের মতোই বিবিনিষেধ আরোগ করার আহ্বান জানান তিনি। গতকাল সোমবার (৩১ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভাইরাসটির প্রকোপ শুরুর পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি। কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উপায় নেই।’ তিনি আরও বলেন, ‘আমরাও তো চাই শিশুরা ক্লাসে ফিরে যাক। মানুষ আবার ফিরে যাক তার কর্মস্থলে। কিন্তু আমরা দেখতে চাই এই ফিরে যাওয়াটা যেন হয় নিরাপদ ও সুরক্ষিত।’ তিনি বলেন,‘বাস্তবতা হলো, করোনাভাইরাস আগের মতোই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।’ ইতোমধ্যে বিশ্বের ২ কোটি ৫৫ লাখেরও বেশি মানুষের দেহে সংক্রমণ ছড়িয়েছে মহামারি এই ভাইরাস এবং এ পর্যন্ত ৮ লাখ ৫২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.