সুশান্তকে খুন করেছে বন্ধু সিদ্ধার্থ!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে উত্তাল গোটা ভারত। একের পর এক অভিযোগে বিদ্ধ হচ্ছে বলিউড। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যু তদন্তেও নানা মহল থেকে আসছে বাধা। এবার চাঞ্চল্যকর মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিলেন প্রয়াত অভিনেতার বাবার আইনজীবী বিকাশ সিংহ। সুশান্তের বাবার আইনজীবীর অভিযোগ, সুশান্ত নিজে আত্মহত্যা করেননি, বরং শ্বাসরোধ করে হত্যা করেছে তার বন্ধু সিদ্ধার্থ পিঠানি। আইনজীবীর এমন মন্তব্য মুহুর্তেই হই ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

নিজের এই দাবির পক্ষে একাধিক যুক্তি ও দিয়েছেন বিকাশ। বিভিন্ন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রাইম সিন নষ্ট করেছেন সিদ্ধার্থ। কোনও প্রমাণ নেই সুশান্ত ঝুলছিলেন। কেন সিদ্ধান্ত কোনও ছবি না তুলেই সুশান্তকে নামায়। দরজা খোলার জন্য যখন এতই তারা, বন্ধুর জন্য চিন্তা, তখন কেন চাবি পাওয়ার পর তিনি তড়িঘড়ি ঘরে ঢুকলেন না, চাবিওয়ালাকে নিচে ছাড়তে গেলেন! ১০ মিনিট দূরে ছিলেন দিদি, তাঁর জন্য অপেক্ষা না করে সুশান্তকে কেন নামিয়েছিলেন তিনি! এমনই হাজারও প্রশ্ন তুলে বিকাশ সিং এখন এই আত্মহত্যাকে শুধু আত্মহত্যার তকমা দিতে নারাজ। বরং তিনি সাফ জানিয়েছে সিদ্ধার্থ পিঠানি একজন ‘বুদ্ধিমান অপরাধী’র মত কাজ করেছেন।

আইনজীবীর আরও দাবি, ‘‘সুশান্তের মৃত্যুর পরে প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে ভাল ব্যবহার করছিলেন সিদ্ধার্থ। নিয়মিত তাঁদের খোঁজ-খবরও নিচ্ছিলেন। কিন্তু সুশান্তের বাবা কে কে সিং পাটনায় এফআইআর দায়ের করার পরেই সিদ্ধার্থের হাবভাব পাল্টে যায়। তখন থেকেই সে রিয়াকে সাহায্য করা শুরু করে।’’ কে কে সিং অবশ্য তাঁর এফআইআরে সিদ্ধার্থের নামে কোনও অভিযোগ আনেননি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.