সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সিলেটের গোলাপগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকচন আহত হয়েছেন।

শুক্রবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ‍উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.