সিনহা রাশেদ নিহতের ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলায় প্রধান আসামি করা হয়েছে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকতকে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে মামলায় আসামি করা হয়েছে।

আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার আইনজীবী সাংবাদিকদের জানান, আদালত মামলাটি র‍্যাবকে সুপারভাইজ করতে বলেছেন। সেইসঙ্গে সাত দিনের মধ্যে মামলার কী কার্যক্রম নেওয়া হয়েছে, আদালতকে অবহিত করতে নির্দেশ দিয়েছেন।

গত শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.