আমেরিকা ভিত্তিক সংস্থা “ওব্যাট হেল্পার্স” ও “অমল ফাউন্ডেশনের” উদ্যেগে বাংলাদেশে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) ওব্যাট হেল্পার্স এবং অমল ফাউন্ডেশন যৌথভাবে টাঙ্গাইলের শুশুয়া চোর গ্রামে বন্যায় দুর্গত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।
এসময় অমল ফউন্ডেশনের সিইও ইসরাত,আইএসডিসিএম’র প্রকল্প কর্মকর্তা, মোহাম্মদ শাখাওয়াত আলী ইরফানসহ অমল ফউন্ডেশন ও ওব্যাট হেল্পার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অমল ফউন্ডেশনের সিইও ইসরাত বলেন, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা বিতরণ কার্যক্রমটি নিখুঁতভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের দাতা সংস্থা ওব্যাট হেল্পার্স ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব আনোয়ার খানকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাদের আর্থিক সহায়তা দিয়েছেন। আমাদের ওব্যাট হেল্পার্স, ইউএসএ এবং অমল ফাউন্ডেশনের কর্মীদের তাদের দুর্দান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি । আমাদের সহযোগীতা করায় ওব্যাট থিংক ট্যাঙ্কের স্বেচ্ছাসেবক এবং সুসুয়া গ্রামের তরুণদেরও বিশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি।

