প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জ্জী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘শ্রদ্ধেয়া শেখ হাসিনা জী, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে পালিত হয়।

তিনি বলেন, ‘ভৌগলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরে বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি। পরিশেষে তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরো শ্রী-বৃদ্ধি কামনা করেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.