দেশে করোনায় আরো ৪৭ জনের মৃত্যু

–

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২১১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এ সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।

এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৬.০৯ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২৬ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শুদ্ধস্বর/আইপি

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.