করোনাকালে নেয়া কলেজের পরীক্ষার ফি ফেরতের নির্দেশ, জরিমানা

‘ঠাকুরগাঁওয়ে নেওয়া হলো করোনাকালে পরীক্ষা’ গত ১৬ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে এই শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর কলেজ অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা ও পরীক্ষার ফি ফেরতের নির্দেশ দেয়া হয়েছে।

ওই সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্সসহ কলেজে যান। করোনা প্রাদুর্ভাবের সময়ে ছাত্রীদের তাদের অভিভাবকসহ কলেজে আসতে বাধ্য করায় এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন ও সরকারি নির্দেশনা না মানার কারণ জানতে চান।

অধ্যক্ষ বদরুল ইসলাম তার ভুল স্বীকার করে নিলে ইউএনও তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে জেলা প্রশাসক ওই কলেজের সকল শিক্ষার্থীর পরীক্ষার ফি ফেরতর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সরকার সব প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার ফি হিসেবে বিজ্ঞান শাখার জন্য ৭০০, মানবিক ও বাণিজ্য শাখার জন্য ৫০০ টাকা নেয়া হয়। গত ১০ থেকে ১২ আগস্ট এসব পরীক্ষা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.