অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ডিবি পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট মামলার চার্জ শুনানির তারিখ ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ১৩ আগস্ট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.