৬ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে চলবে বিমানের ফ্লাইট

আগামী সোমবার (৬ জুলাই) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট আবারও চালু হতে যাচ্ছে। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন এ কথা জানান।

জানা গেছে, প্রতি সপ্তাহে দুবাই ও আবুধাবিতে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। করোনাভাইরাসের মহামারির আগে এই দুটি রুটে প্রতিদিনই ফ্লাইট ছিল। কিন্তু বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে গত ৩০ মার্চ থেকে বিমানের মধ্যপ্রাচ্যের ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। বেবিচক গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। পরে ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.