বাঙালীর জাতি রাষ্ট্র গঠনে স্বাধীনতাপূর্বে যে কয়জন ছাত্রযুবক নিজেদের জীবন বাজী রেখে স্বাধীনতা সংগ্রামকে তরান্বিত করার কাজে অগ্রগামী ভুমিকা পালন করেছিলেন রায়হান ফিরদাউস মধু ভাই তার মধ্যে অন্যতম, তিনি সেই সময়ে পূর্ব পাকিস্তান ছত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন । বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহু ঘটনার অংশ তিনি , স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক ছিলেন তিনি । বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই সরকারী প্রতিনিধি হিসেবে সোভিয়েত ইউনিয়ন সহ সেই সময়ের সমাজতান্ত্রিক দেশ গুলো সফর করেন । ব্যক্তিগতভাবে তিনি অন্তর্মুখী এবং প্রচার বিমুখ । তিনি শুদ্ধস্বর ডটকমের নামকরন করেন , তার অনুপ্রেরণায় আমরা শুদ্ধস্বর পত্রিকা প্রকাশে উৎসাহিত হই । তিনি নিজেও ৭০ দশকে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন । আজ তার জন্মদিন ,শুদ্ধস্বর ডট কমের সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে রায়হান ফিরদাউসকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তার সু স্বাস্থ্য কামনা করি ।
শুদ্ধস্বর/এইচ বি

