২৭০ কোটি মানুষের মূল আয় কমাতে পারে

বিশ্বের উন্নয়নশীল ১৩২টি দেশের ২৭০ কোটি মানুষের মূল আয় কমাতে পারে করোনাভাইরাসের সংক্রমণ। অর্থাৎ এই ২৭০ কোটি মানুষকে কয়েক মাস কাজে যোগদান করতে দেওয়া যাবে না। তাদেরকে ঘরে বসিয়ে রেখে প্রতি মাসে ১৯ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার দিতে হবে। বৃহস্পতিবার জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩২টি দেশে দারিদ্রসীমার নিচে বা সমপর্যায়ে থাকা ২৭০ কোটি মানুষকে ছয় মাস আর্থিক সহায়তা দিতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১৯ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। উদহারণ হিসেবে বলা হয়েছে, রুশ সরকার দেশের চার কোটি ৮০ লাখ অরক্ষিত মানুষকে প্রতি মাসে ৫৩০ কোটি মার্কিন ডলার সহায়তা হিসেবে দিতে পারে, যা দেশটির মোট জাতীয় উৎপাদনের মাত্র শূন্য দশমিক ১২ শতাংশ প্রায়। ভারতে ৬৫ কোটি ৮০ লাখ মানুষের জন্য ব্যয় হবে এক হাজার ৮৪০ কোটি ডলার।

সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলো চাইলে বিভিন্ন উৎস থেকে এই অর্থের সংস্থান করতে পারে। এর মধ্যে একটি হচ্ছে বৈদেশিক ঋণের কিস্তি পুনঃবরাদ্দ। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ঋণের কিস্তি নেওয়া ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। ইতোমধ্যে ৪২টি দেশ এই সুবিধা গ্রহণ করেছে।

ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেছেন, নজিরবিহীন সময় অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীগুলোরকে সাময়িক মূল আয় দেওয়া একটি বিকল্প হিসেবে হাজির হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.