দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৩ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৪ জনে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৫৩টি।
শুদ্ধস্বর/আইপি

