১০ ই আগস্ট রাশিয়ান করোনা ভ্যাকসিন বাজারজাত করার ছাড়পত্র পাবে

করোনার প্রতিষেধকের জন্য যখন অধীর অপেক্ষায় বসে গোটা বিশ্ব। তখনই আশার আলো দেখিয়েছিল রাশিয়া। দাবি করেছিল, করোনা ভ্যাকসিনের প্রয়োগ সফল হয়েছে। এবার আরও এককদম এগিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহেই প্রতিষেধক সাধারণ মানুষের জন্য বাজারে নিয়ে আসার কথা জানিয়েছে রাশিয়া। দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিশ্বে সবথেকে দ্রুত রাশিয়াই করোনার টিকা বাজারে নিয়ে আসবে বলে দাবি করেছে। এমনটাই রিপোর্ট রুশ সংবাদমাধ্যমের।

জানা গিয়েছে, রাশিয়ার সেনা ও সরকারি গবেষকদের হাতে তৈরি এই প্রতিষেধক বর্তমানে ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে। আগামী ১০ আগস্ট বা তার আগেই রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের তৈরি এই টিকা বাজারে নিয়ে আসার ছাড়পত্র পেয়ে যাবে বলে জানিয়েছে রাশিয়া। প্রতিষেধকের চূড়ান্ত অনুমোদন মিললেই সর্বপ্রথম ফ্রন্টলাইনে থাকা করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের উপর এই টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন। এই করোনা প্রতিষেধক আবিষ্কারকে ১৯৫৭ সালে বিশ্বের প্রথম অন্তঃরীক্ষে উপগ্রহ উৎক্ষেপণের সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার অর্থমন্ত্রকের প্রধান কিরিল দিমিত্রেভ। ওই বছরই সাবেক সোভিয়েত ইউনিয়ন মহাকাশে স্পুটনিক উপগ্রহ পাঠিয়েছিল। অর্থমন্ত্রকের অনুমোদনেই ভ্যাকসিন নিয়ে গবেষণা হয়েছে। প্রয়োজনীয় অর্থ সরবরাহ করেছে।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.