করোনা ভাইরাস আল্লাহর গজব নয়

যারা করোনা ভাইরাসকে আল্লাহর গজব বলে প্রচার করেন তারা জেনে হোক বা না জেনেই হোক অযথা বিভ্রান্তি প্রচার করছেন। তারা আল্লাহকে মানুষের শত্রু হিসাবে চিহ্নিত করছেন। আল্লাহ তাঁর সৃষ্ট সকল বস্তু ও প্রাণির মধ্যে মানুষকে সব চেয়ে বেশি ভালবাসেন। তিনি তাঁর সেই প্রিয়তম সৃষ্টিকে কখনোই অহেতুক কষ্ট দিতে পারেন না। আল্লাহ গোটা মানব জাতিকে অকারণে এমন একটা বিপদে ফেলবেন এটা কল্পনা করাও পাপ। বরং করোনা ভাইরাস হচ্ছে মানুষ যাতে পৃথিবীতে সুখে শান্তিতে থেকে নিয়মিত আল্লাহর ইবাদত করতে না পারে সে উদ্দেশ্যে ইবলিস শয়তানেরই এক ঘৃণ্য কারসাজি। ইবলিসের নেতৃত্বাধীন এই ভাইরাসে আক্রান্ত মানুষকে সুস্থ করে তোলার জন্য আল্লাহর প্রতিনিধি হিসাবে সারা পৃথিবী জুড়ে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও আল্লাহর প্রতিনিধি হিসাবে রোগ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। সেবা সংস্থার সদস্যরা আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। বিশ্বের হাজার হাজার টিকা গবেষণাগারে আল্লাহর নির্দেশে ও তাঁর রহমতের উপর নির্ভর করে তাঁর অতি প্রিয় গবেষকরা কোটি কোটি মানুষের জীবন রক্ষার্থে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য দিনরাত কাজ করে চলেছেন। সব কিছুই হচ্ছে আল্লাহর নির্দেশে ও তাঁর নিজস্ব ব্যবস্থাপনায়। শয়তানের এই চক্রান্তের বিরুদ্ধে আল্লাহর অনুগত সৈন্যরা অচিরেই টিকা ও ঔষধ আবিষ্কারের মাধ্যমে মানব জাতিকে নিশ্চিহ্ন করার এই ইবলিসি অপচেষ্টাকে ধ্বংস করে দেবে। আমরা তা দেখতে পাবো। মনে রাখবেন, করোনা ভাইরাস আল্লাহর গজব নয়, শয়তানের ষড়যন্ত্র। আমিন!

শামসুদ্দিন আহমেদ, লেখক এবং সাংবাদিক ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.