স্থিতিশীল অমিতাভ, রয়েছে মৃদু উপসর্গ, জানাল নানাবতী হাসপাতাল

করোনা থাবা বসিয়েছে তাঁর শরীরেও। শনিবার রাতে নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই থেকে মেগাস্টারকে নিয়ে উদ্বিগ্ন ছিল গোটা দেশ। তবে রবিবার সকাল হতে জানা গেল, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গতকাল রাতেই মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এ দিন সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’’

অমিতাভের পাশাপাশি তাঁর ছেলে অভিষেকও করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনিও নানাবতী হাসপাতালেই ভর্তি রয়েছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় গতকাল বচ্চন পরিবারের সদস্যরা র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। তাতেই অমিতাভ এবং অভিষেক কোভিড পজিটিভ বলে জানা যায়।  সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.