সৈনিকদের মনোবল বাড়াতে লাদাখ সফরে নরেন্দ্র মোদী

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিত ছাউনিতে সেনাকর্তা ও   সৈনিকদের সঙ্গে দেখা করলেন ভারতের     প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কাকভোরে উত্তেজনার আবহেই লাদাখে পৌঁছা ন প্রধানমন্ত্রী। লেহ থেকে সেনার চপারে করে নিমুতে ফরোয়ার্ড পোস্টে পৌঁছন মোদি। তাঁর সঙ্গী ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত  ও সেনাপ্রধান মনোজমুকুন্দ নারাভানে । এদিন সেনাছাউনিতে সেনা, বায়ুসেনা এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের অফিসার  ও সৈনিকদের  সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। লাদাখে উত্তেজনার পরিস্থিতিতে সৈনিকদের মনোবল বাড়ান মোদি।

সেনা সূত্রে খবর, গালওয়ানে সংঘর্ষে আহত সৈনিকদের সঙ্গে বেস হাসপাতালে দেখা করবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি ১৪ কর্পসের সৈনিকদের উদ্দেশে ভাষণ দেবেন। সিন্ধু উপত্যকা ও জানস্কার রেঞ্জের মাঝে ১১ হাজার ফুট উঁচু সেনাছাউনিতে রয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমে ঠিক ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনাপ্রধানের সঙ্গে এদিন লাদাখ সফরে যাবেন। কিন্তু আচমকা এদিন সকাল সাতটা নাগাদ অঘোষিত সফরে যান প্রধানমন্ত্রী। রাজনাথ সিংয়ের সফরসূচি পরিবর্তন হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবার বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠানেই চিনের চোখে চোখ রেখে জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন মোদী , তিনি বলেছিলেন, ‘যারা লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে কুদৃষ্টি দিয়েছিল, ভারতীয় সেনা তাদের কড়া জবাব দিয়েছে। ভারত বন্ধুত্ব রক্ষা করতেও জানে আবার কড়া জবাব দিতেও জানে। আমাদের সেনা শত্রুকে বুঝিয়ে দিয়েছে, ভারত মায়ের সম্মান তাঁরা কাউকে নষ্ট করতে দেবে না ।

শুদ্ধস্বর/আইপি মনোবল

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.