বাংলো মান্নাতকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলেছেন শাহরুখ খান। এই নিয়ে নানান ধরনের কথা শোনা যাচ্ছে। তবে বেশির ভাগের অভিমত হলো, করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই বাড়িটি প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলা হয়েছে।
কিন্তু প্রকৃত বিষয়টি একেবারেই অন্যরকম। জি নিউজ জানায়, প্রায় প্রতি বছরই বাংলোকে প্লাস্টিকে মুড়ে ফেলেন শাহরুখ। এর কারণ হলো বর্ষা মৌসুম।
প্রত্যেকবারই বর্ষায় মান্নাতকে প্লাস্টিকে মুড়ে ফেলেন কিং খান। বৃষ্টির হাত থেকে সাধের বাড়িটিতে রক্ষা করতে প্লাস্টিকের কভার ব্যবহার করেন। এর ওপর সাম্প্রতিক কয়েক বছরের বৃষ্টির দাপটের কথা সবার তো জানা আছেই!
এই মুহূর্তে গোটা পরিবারের সঙ্গে মান্নাতে রয়েছেন শাহরুখ খান। করোনা মহামারীতে আরিয়ান থেকে সুহানা, আব্রাম এবং স্ত্রী গৌরী খানের সঙ্গ ছাড়তে নারাজ তিনি। পরিবারকে যাতে কোনোভাবে সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থাও নিয়েছেন। এ ছাড়া একাধিক করোনা তহবিলে অংশ নিয়েছেন বলিউডের এই নায়ক।
মান্নাতের পাশাপাশি দুবাইতে রয়েছে জান্নাত নামে শাহরুখের আরেকটি বিলাসবহুল বাংলো। আলিবাগেও রয়েছে বাংলো।
এ দিকে গত দেড় বছরে টুকটাক ক্যামিও রোল করলেও নিজের সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি শাহরুখ। করোনা সংকট কাটলেই নাকি রাজকুমার হিরানির নির্দেশনায় ময়দানে ফিরবেন। এতে এক অভিবাসী ভারতীয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।
শুদ্ধস্বর/বিটি

