নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ    নাগরিক ঐক্যের  কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক জনাব মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক জননেতা মাহমুদুর রহমান মান্না। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক জনাব শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার সারোয়ার, লাকি বেগম, সাকিব আনোয়ার, কবির হাসান ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক জনাব আনিসুর রহমান খসরু। এছাড়াও নাগরিক ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জনাব রজব আলী বিশ্বাস, রফিকুল ইসলাম রহিজ, সপ্না আকতার, সহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের আহবায়ক জননেতা মাহমুদুর রহমান মান্না সকলকে মহানগরীর সকল থানা, ওয়ার্ড, ও ইউনিট পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে বিস্তৃত করার জন্য স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করার আহবান করেন।
এবং সেই সাথে আগামী দিনের লড়াই সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত রাখার আহবান করেন।

পরিশেষে সভার সভাপতি জনাব মাহবুবুর রহমান দক্ষিণের সকল সংগঠকদের নিজ নিজ এলাকায় শক্তিশালী সংগঠন গড়ে তুলতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.