‘নবী’ দাবি করার অপরাধে পাকিস্তানে আদালতেই গুলি করে হত্যা

পকিস্তানে ধর্মীয় অবমাননা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি দেয়া হয়নি কাউকে। তবে বিভিন্ন সময় অভিযুক্তদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে কমপক্ষে ৭৭ জনকে।

এমনই আরেকটি ঘটনা ঘটে বুধবার (২৯ জুলাই)। পেশওয়ারের একটি আদালতে মামলার শুনানি চলাকালীন এ হামলা চালানো হয়।

গুলিতে নিহত তাহির আহমেদ নাসিম নিজেকে নবী দাবি করেছিলেন বলে অভিযোগ ছিলো। এতে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে অবমাননা করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, হামলার পরপরই ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে হামলাকারীকে। প্রাথমিক জিজ্ঞাসায় দোষ স্বীকারও করেছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.