কোনো ভনিতা না করে সরাসরি বলি, মরা মানুষ আর আজগুবি সব গল্প বা ওমুকের সাথে পুরানো টেলিফোন আলাপ কিংবা ওমুক বিদ্যান কথায় কথায় বলেছেন ( বিদ্যান বললে বিশ্বাসযোগ্যতা বাড়ে ) এমন সব উদহারণ দিয়ে যে বিজ্ঞ, জ্ঞাণী, অভিজ্ঞ, শ্রদ্ধাভাজন(!) সাংবাদিক প্রায়শই বিশেষ জাতীয় দৈনিকে জাতীকে পরামর্শ দিয়ে কলাম লিখেন, উনার নাম আব্দুল গাফফার চৌধুরী । কে না চেনেন ? আর যে সকল নবীন প্রজন্ম না চেনেন, তাদের চেনার সুবিধার্থে বলছি, এই জ্ঞাণীজন একুশে প্রভাত ফেরীর গান ” আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ” গানের রচয়িতা । এবার নিশ্চয়ই চিনতে অসুবিধে হবে না । অবশ্যই এই গানের জন্য উনাকে শ্রদ্ধা নিবেদন করি । তবে সাথে এটাও বলতে হয়, উনার লেখনি কলমের মিথ্যাচার দেখলে, লজ্জায় সেই গানের যে উনিই রচয়িতা, সেটা ভুলে যাবার অবস্থা হয় ।
সমকাল পত্রিকায় উনি গতকাল একটি আর্টিকেল লিখেছেন , ” সংবাদ পত্রের অবাধ স্বাধীনতা কোথায় আছে ?” নামে । লেখাটি নিজেরাই পড়ে দেখুন এবং বুঝবার চেষ্টা করুন। আসলে উনি ঘুরিয়ে প্যাঁচিয়ে কি বলতে চাচ্ছেন ? উনি যা বলতে চাচ্ছেন তা হলো, দেশে সংবাদপত্রের স্বাধীনতার প্রয়োজনীয়তা নেই ! অর্থাৎ সরাসরি সংবাদ পত্রের স্বাধীনতার বিরোধিতা করেছেন , যা মেনে নেওয়া অসম্ভব এবং এমন ভাষ্য বিরক্তিকর ও উল্টি ( বমির) ভাব হয় । দুঃখের সাথে বলতেই হয়, উনি জীবনের শেষ বয়সে এসেও চাটার অভ্যাসটিতে অনভ্যস্ত হতে পারলেন না ! এখানে স্পষ্ট করে একটি কথা বলে রাখি, আমি কোনো ব্যক্তি গাফফার চৌধুরর সমালোচনা করছি না, একজন সাংবাদিকের মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি লেখার মাধ্যমে। অথচ এই সাংবাদিক কলাম লেখক দেশের সকল সম্মানিত পুরস্কার পেয়েছেন লেখালেখি করেই । বাংলা একাডেমী, স্বাধীনতা পদক, একুশে পদক এমন কি ইউনেস্কো পুরস্কার কি নাই উনার ঝুলিতে ? অথচ সেই তিনি কলামে অহরহ মিথ্যার আশ্রয় নেন । দেশের সাংবাদিকরা সেগুলো হাঁসের মতন গদগদ করে গিলেন ! দু’চারটি প্রতিবাদ মাঝে মধ্যে দেখা গেলেও, সবাই কেন জানি এই গাফফার সাহেবের কৌশলি লেখায় সর্বদাই পঞ্চমুখ থাকে !
এই বিজ্ঞ সাংবাদিকজন , ” ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু “– বঙ্গবন্ধুর উদ্দেশ্যে লিখে ( আশা করি বলায় ভুল করিনি, এটি একটি গানের লাইন ), দেশ স্বাধীনতার পরপরই আজ থেকে চারযুগ আগে দেশ ত্যাগ করে বর্তমানে ব্রিটিশ নাগরিক হয়েও আপন সার্থে দেশের পত্রিকার স্বাধীনতা হজম করতে নাড়াজ ! উনার লেখা আর্টিকলটি ভালো করে পড়ুন । দেখুন কি মারাত্মক ও ইচ্ছাকৃত ভুলগুলো উনি কোন স্বার্থে করেছেন । পত্রিকার স্বাধীনতার কথা লিখতে গিয়ে উনি শুরুতেই লিখেছেন, ” স্বাধীন গণমাধ্যম “ কথাটি একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ! প্রশ্ন হলো, অধিকারের কথা বললে যদি ফ্যাশন হয়, তাহলে একজন সাধারণ জনগণ হিসেবে সেই ফ্যাশনকেই গ্রহণ করা মার্জনীয় । একজন দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক যখন বলেন স্বাধীন গণমাধ্যম ফ্যাশন, তখন বুঝতে হবে এই বলার মাঝে কিন্তু আছে।
লন্ডনের গার্ডিয়ান পত্রিকার কোনো একক মালিকানা নেই, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় । এখানে পত্রিকার স্বাধীনতা সাথে কি সম্পর্ক ? ব্যক্তি মালিকানার পত্রিকা কি স্বাধীন পত্রিকা হয় না ? উদহারণ কতগুলো চান ? শত দেওয়া যাবে । অবশ্য উনি গার্ডিয়ান পত্রিকার একজন প্রাক্তন সম্পাদকের কথা বলেছেন । সেই প্রাক্তন সম্পাদক নাকি বলেছেন, ” অবাধ বাকস্বাধীনতা কোথাও নেই ” ! বেশ ভালো কথা । লক্ষ্য করুন, একেবারেই গাফফার চৌধুরী মার্কা ( যা উপরে লিখেছি ) বাণী । কে সেইজন প্রাক্তন সম্পাদক ? তার কোনো উল্লেখ নাই ! কোথায় বলেছেন ? তারও কোনো উল্লেখ নাই ! এখন বিশ্বাস/ অবিশ্বাস করা আপনার বিষয় । তিনি গার্ডিয়ান পত্রিকা সমন্ধে বলেছেন, ” বাক স্বাধীনতা গার্ডিয়ানও ভোগ করে না “! এটা উনার অপ্রমাণিত মনগড়া কথা ছাড়া ভিন্ন কিছুই না । আবারও বলতেই হয় গাফফার মার্কা বাণী।
উনি জর্জ বার্নাড শ এর নাকের ডগার একটি কিচ্ছা বলেছেন । যা অত্যন্ত মামুলি কথা । অথচ উনি এই মামুলি কথাকে বড় করে তুলে ধরে বলেছেন, ” কারণে অকারণে সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা চাওয়াকেই তিনি অযথা চেঁচামেচি বলে আক্ষায়ীত করেছেন ! ঘুরিয়ে পেচিয়ে এখানেও রাষ্ট্রকে স্বাধীনতার সীমাকে আবদ্ধ করার কথা বলেছেন । তবে এমন আবদ্ধের কথা উনি পূর্বের কোনো সরকারের আমলে কখনো বলেছেন কিনা ? আমার জানা নেই । বর্তমানে উনি পুরো উল্টো পথেই হেঁটেছেন। হঠাৎ উনার মনে হলো, এই সরকারারের আমলে এটার চর্চা করা অতিব জরুরি, সুতরাং কল্পকাহিনীর আশ্রয় গ্রহণ করা ।
উনি লিখেছেন, ব্রিটিশ সরকার নিউজ অব দ্য ওর্য়াল্ড সরকার বন্ধ করে দিয়েছে, ভাহা মিথ্যা কথা । অথচ সত্য হলো রুপার্ট মারডক নিজেই পত্রিকাটি বন্ধ করেছিলেন পাঠকদের ধন্যবাদ জানিয়ে । বন্ধ করার মূল কারণ ছিলো জনমতের চাপ ও বিজ্ঞাপনের অভাব । পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার করার কারণ উনি ঘুরিয়ে বলেছেন । মূলত গ্রেপ্তার হয়েছিলেন ফৌন হ্যাকিং মামলায় দণ্ডিত হবার কারণে । মামলা ভিন্ন এবং দণ্ডিত বা গ্রেপ্তার হবার কারণও ভিন্ন । ওই যে বললাম শ’এর নাকের ডগার কাহিনী, যা অতিব মামুলি । মানুষের ফোন হ্যাকিং করে মানুষের ব্যাক্তি স্বাধীনতা হরণের কারণেই গ্রেপ্তার।
লক্ষণীয় যে, সালমান রুশদীর ” স্যাটানিক ভার্সেস ” এর উদহারণ টেনে এনে একটা সিমপ্যাথি পাওয়ার চেষ্টা করেছেন । উনার ভাষ্য অনুযায়ী, ইউরোপের একটি তথাকথিত বুদ্ধিজীবীর দল বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা নিয়ে বিচারকের আসনে বসে রায় দিয়ে দেন । অনেক ক্ষেত্রেই তেমনটা হয়, এটা অস্বীকার করা যাবে না । তবে উনি নিজেই লিখেছেন তথাকথিত বুদ্ধিজীবীর দল। আবার একজন বিখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ ও অধ্যাপকের একটি বইয়ের কথা উদহারণ হিসেবে টেনেছেন ( এখানেও সেই ব্রিটিশ অধ্যাপকের নাম বা বইয়ের নামগন্ধ নেই ) সেই অধ্যাপকের লেখায় হিটলারের বিরুদ্ধে হলোকাস্ট- অর্থাৎ লাখ লাখ ইহুদি হত্যার অভিযোগ সত্য নয় । লক্ষ্য করুন, একজন ইহুদি নিধনযজ্ঞের সমর্থক অধ্যাপকের প্রকাশনা নিষিদ্ধ করার আইনগত ব্যবস্থার সমালোচনাকারি বাংলাদেশের অবাধ বাকস্বাধীনতার দাবিকে অনায়াসেই নাকচ করার চেষ্টা করেছেন । তাহলে কি বলা যায়, সেই সব ইউরোপের তথাকথিত বুদ্ধিজীবীদের ক্যাটাগরিতে বাংলাদেশের ক্ষেত্রে আপনিও চলে আছসেন । কেননা আপনি লেখায় নিজের জ্ঞানে ধ্যানে বাংলাদেশের পত্রিকার বাকস্বাধীনতার হরণের পক্ষে মত দিচ্ছেন ! আপনার ভাষ্য অনুযায়ী ইউরোপের বুদ্ধিজীবীরা এস্টাব্লিশমেন্টের অলিখিত ডিকটেশন মেনে চলেন না । বাংলাদেশের পত্রিকার বাকস্বাধীনতার পক্ষে আপনি কতটুকু মেনে চললেন ? এই প্রশ্ন কি একেবারেই অবান্তর প্রশ্ন হবে ?
এখন আসি উনার বিরাটকায় লেখা কলামের মূল প্রতিপাদ্য বিষয়ে । একেবারে শেষের দুটো লাইনে । মূলত উনার এই লেখার আসল কথা শেষের লাইনেই বলেছেন । উনার ভাষ্য, ” একটি শক্তিশালী মিডিয়া- মহল সংবাদপত্রের স্বাধীনতার সর্বপ্রকার (!) সুযোগ ভোগ করছে এবং প্রচার করছে- বাংলাদেশে এই স্বাধীনতা নেই । হাসিনা সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য এটা একটা কৌশল ” । বাহাবা দিতেই হয় । এই শেষের প্যারাগ্রাফটি লিখে দিলেই আপনাকে আর কোনো মিথ্যাচারের আশ্রয় নিতে হতো না । কেননা যা বলতে চেয়েছেন বা চর্চার কথা বলছেন, সেটা এই শেষের লাইনগুলোতেই নিহিত আছে । এত ঘোরানো প্যাঁচানোর কি প্রয়োজন ছিলো ? এখন দয়াকরে আরো একটি কলামে সাংবাদিকতার সাহসীকতা নিয়ে লিখুন, বাংলাদেশে কোন শক্তিশালী মিডিয়া- মহল ? পাবলিক কিন্তু অত বোকা নয় । তারা ধারণা করতে পারে আপনি দেশের কোন দু- একটি পত্রিকাকেও সহ্য করতে পারছেন না । আপনার লেখা পড়ে সেই পত্রিকার নাম আনেকেই লিখে দিতে পারবে । তবে আশা করি আপনি নিজেই সাংবাদিকতার সৎ সাহসীকতার সাথে নিজেই সেই পত্রিকার নাম লিখে দিবেন, কোনো এক লেখায় ।
লেখার শেষে নিজের একটি ছোট্ট মত দিয়েই শেষ করবো । জীবনের এতটা বয়স পেরিয়ে এসেও সাংবাদিকতার মূল আদর্শকে নতুন প্রজন্মের কাছে বিলাতে পারলেন না, আফসোস। আপনার মতন একজন বিজ্ঞজনের লেখা পড়ে যেখানে নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহীত ও সাহসিকতার সাথে কলম ধরার কথা, সেখানে সেই প্রজন্ম আপনার লেখা থেকে কেবল চাটার মানসিকতা লাভ করা ছাড়া উপায় নেই । দুঃখিত, বলতে বাধ্য হচ্ছি, আপনার মতন একজন বিজ্ঞজন সাংবাদিকতার জগতে নতুনদের জন্য আলোকবর্তিকা হতে পারলেন না, উল্টো অন্ধকারেই পথ চলার পথ দেখালেন ।

বুলবুল তালুকদার
যুগ্ম সম্পাদক শুদ্ধস্বর ডটকম


জায়গা টা অনেক সুন্দর দেখা যাচ্ছে যার ব্যাখ্যা ছবি গুণো দিয়ে দিয়েছে। ইচ্ছে এবং স্বপ্ন আছে যাওয়ার মতো সামার্থ হলে ঘুরতে যাবো। দোয়া করবেন, যেন সামার্থবান হতে পারি।