২৪ ঘণ্টায় দেশে আরো ৪২ জনের মৃত্যু , অক্রান্ত ২৭৩৫জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪২ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৯শ ছাড়িয়ে গেছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ হাজার ৫০৪জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪২ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৫৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫০৭ জন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.