২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৪৬জন

দেশজুড়ে ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থা‌টির অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. না‌সিমা সুলাতানা

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৯৫০ টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০ টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৪৬ জন মারা গেছেন।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.