শান্ত্বনা

সুখের রাজ্যে হাসাতে গিয়ে,
দুঃখ কিনেছি।
আঘাতের পরে আঘাত সয়ে,
কান্না চিনেছি।

অপরের পিছে পড়ে শুধু শুধু,
যন্ত্রনায় জ্বলেছি।
নিজের ভুল ছিল শান্ত্বনা দিয়ে,
নিজেকে বলেছি।

মানুষ চিনতে পারিনি তবুও,
যতটা মিশেছি।
অমানুষগুলোকে মানুষ ভেবে,
কিছুটা শিখেছি।

যার যতটুকু প্রয়োজন থাকে,
ততটাই বিচরন।
প্রয়োজন ফুরিয়ে গেলেই বড়,
অদ্ভূত আচরন।

জোর আছে যার সেদিকে বিচার,
ইনসাফ হয় না।
দুর্বলের আওয়াজ যায় না কানে,
মনেও রয় না।

টাকার কাছে কত নীতিবানকেও
হারতে দেখেছি।
সব ভুলে যাওয়া স্বার্থবাজ হয়ে ,
কবিতা লিখেছি ।

104183803_567110037567123_156999321100145281_n

মোঃ সাইফুল ইসলাম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.