মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে পরান পোদ্দার (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
পরান মাদারীপুর পৌরসভার কুলপদ্দি এলাকার হরেকৃষ্ণ পোদ্দারের ছেলে। ৫/৬ দিন ধরে তিনি জ্বরে ভূগছিলেন। তিনি দীর্ঘদিন কুলপদ্দি বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. অখিল সরকার বলেন, রাত ১০টার দিকে পরান পোদ্দার নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসে। আমরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা কার্যক্রম শুরু করা অবস্থায় তিনি মারা যান।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হয়। এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫৩ জন।

