ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের সাবেক নেতা রামাদান সালাহ অসুস্থ হওয়ার পর মৃত্যুবরণ করেছেন।
শনিবার আল মানার টেলিভিশনের খবরে এমন তথ্য জানা গেছে।
১৯৯৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইসলামিক জিহাদের মহাসচিবের দায়িত্ব পালন করেন ৬২ বছর বয়সী সাল্লাহ।
তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন, তা জানা সম্ভব হয়নি।

