চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত (৭৭) মারা গেছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রোববার রাতে মারা যান তিনি।

ডা. ললিত কুমার নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা ছিলেন।

জেনারেল হাসপাতালের ফোকাল পার্সন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুর রব মাসুম বলেন, শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডা. ললিত কুমারকে। তিনি রোববার রাত পৌনে ১২টায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.