করোনা জয় করলেন বিএনপি নেতা কাউন্সিলর খোরশেদ

অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত  বিএনপি নেতা  কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনামুক্ত হয়েছেন। আজ দুপুরে নারায়ণগঞ্জ  ৩শ শয্যা হাসপাতাল থেকে খোরশেদ ও তার স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

এ প্রসঙ্গে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে করোনা টেস্ট নেগেটিভ হয়েছে।আবারো আপনাদের পাশে থাকার সুযোগ দেয়ায় রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া। যারা আমার ও লুনার (স্ত্রী) সুস্থতার জন্য দোয়া করেছেন,সহানুভূতি জানিয়েছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমি আপনাদের কাছে চির ঋণী।

এর আগে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনাভাইরাস মুক্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন করতে গিয়ে গত ৩০ মে করোনায় আক্রান্ত হন খোরশেদ। খোরশেদ করোনায় আক্রান্ত হলেও তার টিম সক্রিয় ছিল। টিমের লোকজন করোনায় মৃতদের দাফন করেছেন।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.