করাচিতে পাক স্টক এক্সচেঞ্জে হামলা, ৪ জঙ্গি সহ হত ৯

পাক স্টক এক্সচেঞ্জে হামলা। এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা কর্মীরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

অন্তত চার সশস্ত্র বন্দুকধারী  হামলা চালাল করাচিতে পাকিস্তানি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে। আজ সোমবার সকালে এই হামলা চালানো হয়।  গুলির শব্দ শোনা গিয়েছে আশপাশের বিল্ডিং থেকে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে হামলার খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। স্থানীয় পুলিশ সূত্রে দাবি করা হয়েছে চার জঙ্গিকেই হত্যা করেছে  নিরাপত্তা কর্মীরা।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে গুলিতে। আহত হয়েছেন আরও কয়েক জন। জঙ্গিরা স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায়। তার পর বিল্ডিং চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.