পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা ২৫ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাৎক্ষণিক কোন হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে সূত্র জানায়। ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, যে পলিথিন কারখানাটিতে আগুন লেগেছে তা পুরান ঢাকার চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনে অবস্থিত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি বলে সূত্র জানায়।

