আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরল

কোভিড-১৯ মহামারির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।

সোমবার দুবাই থেকে স্থানীয় সময় ভোর ৪ টায় ১ জন শিশুসহ মোট ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এটি সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

দুবাইয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত তিনমাসের অধিক সময় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তারা দেশে ফিরতে পারছিল না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.