মহামারীর বিরুদ্ধে যুদ্ধে সফল জার্মানি, তবে এখনো লড়তে হবে

কোভিড নাইন্টিনের বিরুদ্ধে পরীক্ষায় পাশ করেছে জার্মানি। এমনটাই মনে করছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সাপ্তাহিক জাতীর উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। তবে এখনো মহামারির বিরুদ্ধে লড়তে হবে বলে জানান জার্মান চ্যান্সেলর। বার্তায় অ্যাঙ্গেলা মার্কেল বলেন, জার্মানির জনগণের সচেতন আচরণ প্রশংসাযোগ্য। দেশের বেশিরভাগ জনগণই সতর্কতা মেনে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল আচরণ করেছেন৷ তবে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া চলাকালেও সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি৷ এদিকে, জার্মানির রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজারের বেশি। এরমধ্যে প্রায় ১ লাখ ৬৪ হাজারই সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন মোট ৮ হাজার ৪৫০ জন৷ শতকরা হিসেবে এ সংখ্যা ৫ শতাংশের কম।

তাছারা প্রতিদিন নতুন শনাক্তের সংখ্যাও কমে আসছে।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.