ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে নেপালের পক্ষ নিলেন মণীষা

কালাপানি, লিপুলেখ এবং সুস্তা নিয়ে বহুদিন ধরেই ভারতের সঙ্গে নেপালের দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দে উসকে দিয়ে ভারতের ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল। যা নিয়ে ভারত ও নেপালের মধ্যে দ্বন্দ আরও ঊর্ধমুখী। এবার নেপালের নতুন মানচিত্র প্রকাশ্যে আসার ফলে তাকে স্বাগত জানান বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা।

নেপালের মেয়ে মণীষা নিজের টুইটার হ্যান্ডেলে একটি বার্তা দেন। সেখানে নেপালের নতুন মানচিত্রকে স্বাগত জানান তিনি। চীনের ইশারাতেই নেপালের ওই কাজ, এমন ইঙ্গিতও পাওয়া যায় ওই ঘটনায়। পাশাপাশি মণীষার টুইটে চীনের অঙুলি বিষয়টি আরও প্রকাশ্যে আসে। অভিনেত্রীর ওই টুইটের পর থেকে জোর সমালোচনা শুরু হয়েছে।

মণীষার বিভিন্ন ছবির উদাহরণ দিয়ে কেউ কেউ বলতে শুরু করেন, তাঁর যদি ‘লজ্জা’ থাকে, তাহলে তিনি যেন রাজনীতির ‘সওদাগর’ (কারবারি) না তৈরি করেন নিজেকে। শুধু তাই নয়, চীনের সঙ্গে যে তাঁর গোপন বন্ধুত্ব রয়েছে, তা এবার শেষ হয়ে যাবে বলেও কটাক্ষ করা হয় বলিউডের এই অভনেত্রীকে।

কেউ কেউ বলতে শুরু করেন, বলিউডে মণীষাকে জায়গা দিয়ে ভুল হয়েছে। সে ক্ষেত্রে গুপ্ত সিনেমার নাম করে খোঁচা দেওয়া হয় নেপালি বংশোদ্ভূত এই অভিনেত্রীকে। আর এবার মণীষা টুইটের জেরে তাঁকে কটাক্ষ করলেন প্রয়াত মন্ত্রী সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল। যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে। খবর জি নিউজের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.